News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে কংগ্রেস সভাপতি খাড়গের সঙ্গে দেখা করলেন নীতীশ কুমার
Image

দিল্লিতে কংগ্রেস সভাপতি খাড়গের সঙ্গে দেখা করলেন নীতীশ কুমার

নয়াদিল্লি, ১২ এপ্রিল(হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দলের (ইউনাইটেড) প্রধান নীতীশ কুমার কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির মধ্যে ব্যবধান কমাতে এবং আগামী লোকসভা নির্বাচনে একক প্ল্যাটফর্মে এগিয়ে আনার লক্ষ্যে বুধবার দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাথে দেখা করলেন।

মঙ্গলবার তিন দিনের সফরে দিল্লি পৌঁছেছেন নীতীশ কুমার। বুধবার তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাথেও দেখা করেন। এছাড়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করতে পারেন। দিল্লিতে তাঁর আগমনের পর মুখ্যমন্ত্রী বিরোধী ঐক্যকে শক্তিশালী করার প্রচেষ্টার মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রথমে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদের সাথে দেখা করেন। যেদিন বিহারের উপ-মুখ্যমন্ত্রী এবং লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব চাকরির জন্য জমি কেলেঙ্কারির সাথে যুক্ত অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হন সেদিন এই দুজনের দেখা হয়েছিল।
দিল্লিতে পৌঁছানোর পর নীতিশ কুমার লালু প্রসাদের সঙ্গে দেখা করতে রাজ্যসভার সাংসদ মিসা ভারতীর বাসভবনে যান। উভয় নেতা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কুমার লালুর স্বাস্থ্য সম্পর্কেও খোঁজখবর নেন। নীতীশ কুমারের সঙ্গে ছিলেন জেডিইউ সভাপতি লালন সিং ও মন্ত্রী সঞ্জয় ঝা।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top