News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কিষাণ মোর্চার উদ্যোগে বামুটিয়ায় কৃষকদের সম্মাননা প্রদান
Image

কিষাণ মোর্চার উদ্যোগে বামুটিয়ায় কৃষকদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে করা হয় সদর গ্রামীণ জেলা কিষাণ মোর্চার উদ্যোগে কিষাণ সম্মান নিধি প্রাপ্ত কৃষকদের সম্মাননা প্রদান৷দেওয়া হয় স্লোগান৷এই সময় দেখা যায় কিষাণ মোর্চার পশ্চিম জেলা কমিটির সভাপতি,তথা গোমতী মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান সমির দাসও নিচ্ছেন কিষাণ সম্মান নিধি৷ নিজেকে গরীব কিষাণ বলে দাবি করেন৷অন্যদিকে দলীয় ব্যানার নিয়ে দলবল নিয়ে ঢুকে পড়েন স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে৷ রাজনৈতীক দলের নেতাদের এই অবস্থা দেখে হতবাক রোগীরা৷এই কাণ্ডে রীতিমতো নিন্দার ঝড় বইছে সচেতন মহলে৷ কি করে কান্ডজ্ঞানহীন ভাবে একটা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এই সব করতে পারেন নেতারা৷ রহস্যজনক ভাবে এই কর্মসূচিতে অনুপস্থিত  বামুটিয়া বিধানসভা কেন্দ্র প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস৷ যার কারণে বামুটিয়া বিধানসভায় রাজনৈতিক মহলে সৃষ্টি হয় ব্যাপক জল্পনার৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top