News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেট আসরে কৈলাশহর, সদর বি-র জয় দিয়ে শুরু
Image

অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেট আসরে কৈলাশহর, সদর বি-র জয় দিয়ে শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল।। আমবাসাকে হারিয়ে কৈলাশহরের চমক। অপর খেলায় সদর-বি প্রত্যাশিত জয় পেয়েছে অমরপুরের বিরুদ্ধে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৫ রাজ্য ক্রিকেটের গ্রুপ লীগের খেলা শুরু করেছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে অনুষ্ঠিত ম্যাচে কৈলাসহর ৬ উইকেট এর ব্যবধানে আমবাসাকে পরাজিত করেছে। টস জিতে আমবাসা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪৪.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক প্রসেনজিৎ চক্রবর্তী সর্বাধিক ২১ রান পায়। কৈলাশহরের অধিনায়ক বিজয় শীল সাত রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া সোহন মিয়া সূর্য তিনটি এবং সিয়াম উদ্দিন দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কৈলা শহর ২৯.৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নিয়েছে। কৈলাশহরের বিনিত যাদব সর্বাধিক ৪৪ রান পেয়েছে। আমবাসার দীপক দেব দুটি উইকেট পেয়েছিল।

বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে অনুষ্ঠিত গ্রুপের অপর খেলায় সদর-বি ১০ উইকেটের ব্যবধানে প্রত্যাশিত জয় পেয়েছে অমরপুরকে হারিয়ে। টস জিতে অমরপুর ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪১ ওভারে ৭২ রান সংগ্রহ করে থেমে যায়। দলের পক্ষে সুব্রত চক্রবর্তী সর্বাধিক ৩৫ রান পায়। সদর বি-র স্নেহাশীষ পাল তিন রানে চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া, অমিত সরকার নয় রানে তিনটি এবং উজ্জয়ন বর্মন ১১ রানে দুটি উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে সদর বি-র ওপেনিং জুটির সুব্রত শর্মা ৪০ রানে এবং মাহিন চৌধুরী ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top