News Flash

  • Home
  • খেলা
  • সাদব খানের মারকুটে ব্যাটিং প্রথম জয়ের স্বাদ শতদলের
Image

সাদব খানের মারকুটে ব্যাটিং প্রথম জয়ের স্বাদ শতদলের

হার্ভে:- ১০৬/৮(২০)

শতদল:- ১০৭/৩(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে শতদল সংঘ। ঘরোয়া টি-টোয়েন্টি আসরে চতুর্থ ম্যাচের মাথায় প্রথম জয় শতদলের। তাও হার্ভেকে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে। খেলা ছিল দিনের দ্বিতীয় ম্যাচ। ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলায় শতদল সংঘ আজ ৭ উইকেটে হার্ভে ক্লাবকে পরাজিত করেছে। দুপুর সোয়া একটায় ম্যাচ শুরুতে টস জিতে হার্ভে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৮ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভম সাইনির অপরাজিত ৩৫ এবং ওপেনার প্রতি দেববর্মার ২৯ রান উল্লেখযোগ্য। শতদলের বাচ্চু মিয়া ও ভিকি সাহা দুটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে শতদল সংঘ ১৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। প্রথম বলে ওপেনার দ্বীপায়ন বোল্ড হয়ে প্যাভিলিয়নের ফিরলেও সাদব খান ও অধিনায়ক সম্রাট সিংহের প্রথম উইকেটের জুটি দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। সাদব ২৯ বল খেলে দুটি বাউন্ডারি এবং নয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত ভাবে ৭২ রান সংগ্রহ করে। সম্রাট ১৮ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। হার্ভের আকাশ কুমার সিং, তথাগত চক্রবর্তী ও পৌরুষ মিশ্র প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। শাদব খান পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top