News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমরা সঠিক অর্থে কাশ্মীর থেকে কন্যাকুমারীর মধ্যে সংযোগ স্থাপন করব : নীতিন গড়করি
Image

আমরা সঠিক অর্থে কাশ্মীর থেকে কন্যাকুমারীর মধ্যে সংযোগ স্থাপন করব : নীতিন গড়করি

শ্রীনগর, ১০ এপ্রিল (হি.স.): চলমান কাজ পরিদর্শন করতে জোজিলা টানেল সফর করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। সোমবার জোজিলা টানেল পরিদর্শনের সময় নীতিন গড়করির সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, আমরা সঠিক অর্থে কাশ্মীর থেকে কন্যাকুমারীর মধ্যে সংযোগ স্থাপন করব। তিনি আরও বলেছেন, এই টানেল তৈরি হলে পর্যটন ২-৩ গুণ বৃদ্ধি পাবে এবং জম্মু ও কাশ্মীরে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি টুইট করে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে এশিয়ার দীর্ঘতম টানেল জোজিলা টানেল পরিদর্শন করেছি। জম্মু ও কাশ্মীরে ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ১৯টি টানেল তৈরি করা হচ্ছে। এর অধীনে জোজিলায় ৬৮০০ কোটি টাকা ব্যয়ে ১৩.১৪ কিলোমিটার দীর্ঘ টানেল এবং অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ চলছে। তিনি জানান, এই প্রকল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারত সরকার ৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top