News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনার বাড়বাড়ন্ত অব্যাহত ভারতে; ৩৫-হাজারের উর্ধ্বে সক্রিয় রোগী, চিন্তা বাড়াচ্ছে প্রাণহানিও
Image

করোনার বাড়বাড়ন্ত অব্যাহত ভারতে; ৩৫-হাজারের উর্ধ্বে সক্রিয় রোগী, চিন্তা বাড়াচ্ছে প্রাণহানিও

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ বেড়েই চলেছে, রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫,৮৮০, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ১২ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৩৫,১৯৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৮ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ১২ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৯৭৯-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৯৬,৩১৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৩ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,২০৫ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,২৩,৫২৭ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৯ এপ্রিল সারা দিনে ভারতে ৮৫,০৭৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top