News Flash

Image

কাজিরঙা জাতীয় উদ্যানের নান্দনিক পরিবেশ উপভোগ রাষ্ট্রপতি দ্রৌপদীর

কাজিরঙা (অসম), ৭ এপ্রিল (হি.স.) : জিপ সাফারি করে কাজিরঙা জাতীয় উদ্যানের নান্দনিক পরিবেশ উপভোগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আজ শুক্রবার কাজিরঙা জাতীয় উদ্যান হাইস্কুলের ময়দানে ‘গজ উৎসব’-এর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি। ‘গজ উৎসব’-এর উদ্বোধনী কাৰ্যক্ৰমের আগে সকালে পার্কে হাতির স্যালুট গ্রহণ করেছেন তিনি। এছাড়া বিহু ও রাজ্যের অন্যান্য জনগোষ্ঠীয় নাচ-গান, ফুটবল, কুচকাওয়াজ, রেস সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে এগুলোর আনন্দ উপভোগ করেছেন রাষ্ট্ৰপতি।

তাঁর অসম সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাজিরঙা জাতীয় উদ্যানের ভিতরে রোমাঞ্চকর জিপ সাফারিতে গিয়েছিলেন। আধিকারিকদের সাথে মুর্মু মিহিমুখ পয়েন্ট থেকে পার্কে প্রবেশ করে বিরল এক শৃঙ্গের গণ্ডার, বুনো মহিষ, হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি সহ অন্য বন্যপ্রাণীর সাক্ষী হয়ে এক অনন্য আনন্দদায়ক অভিজ্ঞতা লাভ করেন। পার্কের ভিতরে হাতিদের খাইয়েছেনও তিনি, যা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top