ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।। টিসিএ আয়োজিত ছোটদের রাজ্য ক্রিকেটের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। ৩ এপ্রিল, দ্বিতীয় সেমিফাইনালে উদয়পুর খেলবে সদর-বি দলের বিরুদ্ধে। খেলা হবে নীপকো মাঠে। উদয়পুর দল যেমন গ্রুপ-বি থেকে শীর্ষস্থান পেয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। তেমনি সদর-বি মহকুমা দল সেমিফাইনালে এসেছে গ্রুপ-সি থেকে সেরার স্বীকৃতি পেয়ে। উল্লেখ্য, আজ, শনিবার সি-গ্রুপের লীগ পর্যায়ের শেষ ম্যাচে সদর বি নয় উইকেটে জিরানিয়াকে পরাজিত করে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। জিরানিয়া প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২২.১ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ২৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সদর বি পাঁচ ওভার খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের প্রত্যয় দাস চৌধুরী প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। গ্রুপের অপর খেলায় কৈলাসহর ৩ উইকেটের ব্যবধানে অমরপুরকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে। অমরপুর টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সুবিধা পেয়ে ৩৯.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে কৈলাসহর ৩৬.৫ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করলেও বৃষ্টিতে থেমে যাওয়া ম্যাচ ভিজেডি মেথডে কৈলাশহরকে ৩ উইকেটে জয়ী ঘোষণা করা হয়।

কৈলাশহর জয়ের হ্যাট্রিক পেলেও গ্রুপ শীর্ষের সদর বি সেমিতে নিশ্চিত
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















