News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাগবাসা বিধানসভা কেন্দ্রের জনজাতি এলাকায় পানীয় জলের জন্য হাহাকার
Image

বাগবাসা বিধানসভা কেন্দ্রের জনজাতি এলাকায় পানীয় জলের জন্য হাহাকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ চৈত্রের আবির্ভাবে ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ জনজাতি এলাকা দিয়ে পানীয় জলের তীব্র সংকট শুরু হয়েছে৷ বালিছড়া,টং ছড়া, জৈয়াথং, নোয়াগাঙ এডিসি এলাকাগুলিতে পানীয় জল নিয়ে হাহাকার শুরু হয়েছে৷ শুক্রবার অর্থাৎ ৩১ মার্চ ঈদ সমস্যা নিয়ে ত্তিপরা মথাদলের ২০২৩ এর নির্বাচনের বিজিত প্রার্থী কল্পনা সিনহার নেতৃত্বে লিনেকার হালান, কমলজিত রিয়াং, উড়েন জয় হলাম সহ একগুচ্ছ সমর্থক কালাছড়া আরডি ব্লকের বিডিও অমিত চন্দের সাথে দেখা করেন এবং স্মারকলিপি প্রদান করেন৷ তারা জানান বালিছড়া এডিসি ভিলেজে ছয়টি কোয়া এবং তিনটি ওয়াটার রিজার্ভারের কাজ ২০১৯ থেকে শুরু হলেও এখনো কাজ শেষ হয়নি এবং কাজের গুণগতমান হচ্ছে খুবই নিম্নমানের৷ আগে মাঝে মাঝে ডি ডব্লিউ এস এর গাড়ি করে তাদেরকে পানীয় জল সাপ্লাই দেওয়া হতো কিন্তু এখন জল দেওয়ার কোন ব্যবস্থা না থাকায় তাদেরকে বোলেরো গাড়ি করে প্রত্যেকদিন বাইরে থেকে জল কিনে জীবন যাপন করতে হচ্ছে৷ গ্রাম থেকে জলের উৎস প্রায় সাড়ে তিন কিলোমিটার৷ এমনভাবে প্রতিদিনকার জল কিনে জীবন অতিবাহিত করা খুবই কঠিন ব্যাপার৷ ব্লক আধিকারিক এর সাথে দেখা করলে তিনি আশ্বাস দেন আগামী সপ্তাহে ডিডাব্লিউএস এর এসডিও গ্রামের পঞ্চায়েত সচিব তাদেরকে নিয়ে তিনি নিজেই এলাকা পরিদর্শন করবেন এবং এর একটা সমাধান করবেন বলে আশ্বাস দেন৷ এদিকে বিধানসভায় এই এলাকার বিধায়কের নীল ছবি দেখার ঘটনাকে এলাকা জুড়ে ছিঃ ছিঃ দিচ্ছে তার এলাকার মানুষ৷ তারা রাজ্য সরকার যেহেতু একই দলের তাই রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় তার দিকে তাকিয়ে রয়েছে৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top