News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সম কাজে সম বেতনের দাবিতে ডেপুটেশন সাফাই মজদুর সঙ্ঘের
Image

সম কাজে সম বেতনের দাবিতে ডেপুটেশন সাফাই মজদুর সঙ্ঘের

আগরতলা, ১ এপ্রিল (হি.স.) : সম কাজে সম বেতনের দাবিতে শনিবার শ্রম দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্ঘের প্রতিনিধি দল। তাঁদের দাবি, গেজেট নোটিফিকেশনের মান্যতা দিয়ে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি এবং অতিসত্বর বকেয়া টাকা পরিশোধ করা হোক।

সংগঠনের রাষ্ট্রীয় সম্পাদক তনুজ সাহা জানিয়েছেন, ত্রিপুরা সরকারের গেজেট নোটিফিকেশন অনুযায়ী ২০২২ সালের নভেম্বর মাস থেকে প্রতিটি সেক্টরের সাফাই কর্মীর দৈনিক মজুরি ৩০০ টাকা ধার্য্য করা হয়েছিল।কিন্তু বিশালগড় পুর নিগম সহ ত্রিপুরার অন্যান্য নগর সংস্থায় সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। তাঁর অভিযোগ, বিশালগড়ে সাফাই কর্মীদের ২২৫ টাকা এবং মেলাঘরে নগর পঞ্চায়েতের সাফাই কর্মীদের ২০৪ টাকা দৈনিক মজুরি দেওয়া হচ্ছে। তাই সম কাজে সম বেতনের দাবিতে শনিবার শ্রম দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্ঘের প্রতিনিধি দল।

তাঁদের দাবি, গেজেট নোটিফিকেশনের মান্যতা দিয়ে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি এবং অতিসত্বর বকেয়া টাকা পরিশোধ করা হোক।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top