News Flash

  • Home
  • Uncategorized
  • কুয়েতে রহস্যজনক মৃত্যু যুবকের ১৫ দিন পর মৃতদেহ সোনামুড়ায়
Image

কুয়েতে রহস্যজনক মৃত্যু যুবকের ১৫ দিন পর মৃতদেহ সোনামুড়ায়

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ মৃত্যুর ১৫ দিনের মাথায় কফিন বন্দি হয়ে বাড়ি এল রহস্যজনক ভাবে কুয়েতে মৃত্যু হওয়া সোনামুড়ার এনসি নগর এর ইমান হোসেনের দেহ৷ বছরখানেক আগে কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের কুয়েতে পাড়ি দিয়েছিল সে৷ ইমান আত্মহত্যা করেছে৷ কর্মসংস্থান দেওয়া সে দেশের সাইবার কোম্পানি এই দাবি করলেও পরিবারের লোকদের ধারণা তাকে খুন করা হয়েছে৷
দেশে কর্মসংস্থানের সুযোগ না হওয়ায় রাজ্যে বহু বেকার যুবকরাই আজ বিদেশে তথা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে বসবাস করছে৷ সে দেশগুলির বিভিন্ন কোম্পানিতে ক্লিনার, গার্ড হোটেল বয়স ইত্যাদি পদে কর্মরত হয়ে হত দরিদ্র পরিবার পরিজনদের মুুখে খানিকটা হাসি ফঁুটানোর চেষ্টা করছে৷ বেকারত্বের জ্বালা থেকে নিজেকে মুক্ত করতেও শ্রমজীবী পরিবারে কিছুটা মুখে এনে দিতে বছর খানেক আগে কুয়েতে পাড়ি দিয়েছিল ২২ বছর বয়সী সোনামুড়ার এনসি নগর এলাকার ইমান হোসেনও৷ কিন্তু পক্ষকাল আগে কুয়েতের হাসারিয়া শহরের সিলভার কোম্পানিতে কর্মরত ক্লিনার ইমান হোসেনের রহস্যজনক ভাবে মৃত্যু হয়৷ পরিবারের দাবি যে কোম্পানিতে ইমান কর্মরত ছিল সে কোম্পানির ম্যানেজার ও সুপারভাইজারের ঝগড়া, নতুন কেনা দামি মোবাইল রেকর্ড করেছিল সে৷ এই ঝগড়া বা বিবাদের দৃশ্য কোম্পানির ওপর মহলে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় ইমানকে খুন করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে৷
পরিবারের লোকেরা জানিয়েছেন, বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে ইমানকে প্রথমে মেরে পরবর্তী সময় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ পরনের গেঞ্জি দিয়ে জলের পাইপের সঙ্গে দেহ ঝুলানো ছিল৷ পা গুলি মাটিতে লাগানো অবস্থায় ছিল৷ তারা এখবর জানতে পেরেচে অন্য প্রবাসীদের কাছ থেকে৷ পরিবারের দাবি এ অবস্থায় কেউ ফাঁসি দিতে পারে না৷ তাই সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে রাজ্য ও দেশের সরকারের কাছে আর্জি জানিয়েছেন ইমানের পরিবারের লোকেরা৷ গত এক বছরে প্রায় দেড় লক্ষ টাকা বাড়িতে পাঠিয়েছিল ইমান৷ ধীরে ধীরে দরিদ্রতা কমেছিল কৃষিজীবী পরিবারটির৷ এর মধ্যে এই অবস্থা৷ বাকরুদ্ধ মৃত ইমানের পরিবার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top