News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ময়নামায় পঞ্চাশ হাজার গাঁজা গাছ ধবংস করল পুলিশ
Image

ময়নামায় পঞ্চাশ হাজার গাঁজা গাছ ধবংস করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ সোনামুড়ার ময়নামায় পুলিশের গাঁজা বিরোধী অভিযান  চালিয়ে বুধবার সকালে প্রায় পঞ্চাশ হাজার গাজার গাছ কেটে ধবংস করে দিয়েছে৷ বনদপ্তর এর সংরক্ষিত বনাঞ্চলে এই গাঁজার চাষ করা হচ্ছিল বলে জানা যায়৷ সোনামুড়া থানাধীন ময়নামা ওএনজিসি টিলা এলাকায় বুধবার সকাল ৮ টা থেকে অভিযান চালিয়ে ৫০ হাজার গাঁজা গাছ ধবংস করে সোনামুড়া থানার পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিক সমীর রায়, সোনামুড়া থানার ওসি মানিক দেবনাথ ও বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে সকাল বেলা ফ্ল্যাগমার্চে বের হয়৷ রাস্তা থেকে গাঁজার গন্ধ পেয়ে গাঁজা বাগানে পুলিশ বাহিনী প্রবেশ করে৷ এই এলাকায় বন দপ্তরের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ৫০ হাজার  গাঁজার গাছ ধবংস করে৷ জানা যায় দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গাজার চাষ চলছিল৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top