নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ সুখিয়াবাড়ির বক্স কালভার্টের নিচ থেকে বহি রাজ্যের এক শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের সুখিয়াবাড়িতে জাতীয় সড়ক নির্মাণরত রাস্তার বক্স কালভার্টের নিচ থেকে সংস্থারই এক শ্রমিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়৷ সোমবার সকালে বক্স কালভার্টের নিচে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন চাম্পাহাওর থানার পুলিশকে খবর দেয়৷ এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালের মর্গে৷ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম ভানু লোহার (৫০)৷ বাড়ি বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গ রাজ্যে৷ জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার ঠিকাদারি কোম্পানির শ্রমিক ছিল সে৷ ঠিক কিভাবে ওই বহি রাজ্যের এই শ্রমিকের মৃত্য হল এ বিষয়ে পুলিশও কিছুই জানাতে পারেনি৷ তবে পুলিশ জানিয়েছে মৃতদেহে আঘাতের চিহ্ণ রয়েছে৷ সিপটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক কলকাতার একটি কোম্পানি খোয়াইতে জাতীয় সড়ক নির্মাণের কাজ করছে৷ এই নির্মাণ কাজে সর্বত্র ব্যাপক দুর্নীতি হওয়াতে খোয়াইয়ের বিভিন্ন স্থানের জনগণ কোম্পানির ম্যানেজারের উপর প্রচন্ড ক্ষুব্ধ৷ শ্রমিককে খুন করা হলো কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে৷ সোমবার শ্রমিকের মৃতদেহটি খোয়াই জেলা হাসপাতাল মর্গে নিয়ে এলে সংশ্লিষ্ট ঠিকাদারি কোম্পানির ম্যানেজার তপন কুমার সান্যাল এবং তার সরকারি কাজল বরন দাস হাসপাতাল চত্বরে ছুটে এলেও এই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলতে চাননি৷ এক সময় হাসপাতাল মর্গের সামনে হঠাৎ কোম্পানির কর্মকর্তা কাজল বরন দাস অসুস্থ হয়ে যাওয়ার নাটক করে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তৎপর হন৷ পরিশেষে আস্তে আস্তে উনারা কেটে পড়েন৷ জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার ম্যানেজার সহ অন্যান্য কার্যকর্তাদের এই ধরনের কার্যকলাপে রীতিমতো সন্দেহ তৈরি হয় সাধারণ জনমনে৷

চাম্পাহাওয়রে বহিঃরাজ্যের শ্রমিকের মৃতদেহ উদ্ধার, অভিযোগ পরিকল্পিত হত্যার
Tags:
Releated Posts
তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

















