News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে আগুনে পুড়লো বিজেপির পার্টি অফিস
Image

খোয়াইয়ে আগুনে পুড়লো বিজেপির পার্টি অফিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷  আগুনে পুড়লো বিজেপির পার্টি অফিস৷  শুরু রাজনৈতিক চাপান উতোর৷ এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই খোয়াইয়ের তবলাবাড়ি এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে৷ গভীর রাতে আগুনে পুড়ে গেল বিজেপির পার্টি অফিস৷ এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই খোয়াইয়ের তবলাবাড়ি এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে৷ দুষৃকতীরা পার্টি অফিসে আগুন লাগিয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপির কর্মী-সমর্থকেরা৷ জানা যায় খোয়াই বিধানসভার অন্তর্গত তবলাবাড়ির মুগলী বাজারে তথা ৪৩ নং বুথের বিজেপি দলের উদ্যোগ নির্বাচনীয় বুথ কার্যালয় তৈরি করে৷ এই অস্থায়ী বিজেপি নির্বাচনীয় বুথ কার্যালয়টি ৯ই জানুয়ারি উদ্বোধন হয়৷ এই বুথ কার্যালয়ে শুক্রবার রাত ১০ টা পর্যন্ত কর্মী সমর্থক উপস্থিতি ছিল৷ দশটার সময় দলীয় কার্যালয়টি বন্ধ করে কর্মী সমর্থকরা বাড়ি চলে যায়৷ শনিবার সকাল সাতটা নাগাদ ৪৩ নং নির্বাচনীয় বুথ অফিসটি আগুনে পুড়ে ছাই৷ পার্টি অফিসের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও দলীয় পতাকা গুলিও পুড়ে ছাই হয়ে যায়৷ পার্টি অফিসে অগ্ণিকাণ্ডের খবর পেয়ে কর্মী সমর্থকরা জড়ো হতে থাকে৷ খবর দেওয়া হয় থানায়৷ এই অগ্ণিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব৷ বিজেপি তরফে থেকে পুলিসে অভিযোগ দায়ের করা হবে বলে জানা যায়৷

Releated Posts

সীমান্ত সড়কে টহলদারিতে ৭০ বোতল এসকফ ও ১৮ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯.৭০ লক্ষ টাকা

সোনামুড়া, ৪ অক্টোবর: নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সীমান্ত সংলগ্ন সড়কে টহলদারির সময় পরিত্যক্ত অবস্থায়…

ByByReshmi Debnath Oct 4, 2026

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top