News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় নির্বাচনে আসন রফা : সিপিএমের সিদ্ধান্তকে স্বাগত কংগ্রেসের, বিবেচনা করবে তিপরা মথা, মানুষকে বোকা বানানোর আরও একটা প্রয়াস, বলল বিজেপি
Image

ত্রিপুরায় নির্বাচনে আসন রফা : সিপিএমের সিদ্ধান্তকে স্বাগত কংগ্রেসের, বিবেচনা করবে তিপরা মথা, মানুষকে বোকা বানানোর আরও একটা প্রয়াস, বলল বিজেপি

আগরতলা, ১১ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে সিপিএমের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। তিপরা মথাও গ্রেটার তিপরাল্যান্ডের দাবির সাংবিধানিক সমাধানের লিখিত আশ্বাস মিললে সিপিএমের সাথে আসন রফায় বিবেচনা করবে বলে জানিয়েছে। বিজেপির দাবি, সিপিএমের সাথে কংগ্রেসের গোপন সমঝোতা এখন প্রকাশ্যে আসছে। তাঁরা মানুষকে আগেও বোকা বানিয়েছে। মানুষ নির্বাচনে যোগ্য জবাব দেবেন।

প্রসঙ্গত, ত্রিপুরায় সিপিএম আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং তিপরা মথার আসন ভাগাভাগি করতে চাইছে। রাজ্য কমিটির বৈঠকে এ-বিষয়ে সিলমোহর পড়েছে। আজ সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কংগ্রেস এবং সিপিএমের সাথে আসন রফা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

এ-বিষয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, আসন রফা নিয়ে সিপিএম খুবই ভাল সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরার মানুষের স্বার্থে সমস্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ, সাম্প্রদায়িক এবং জনবিরোধী বিজেপি-কে পরাজিত করতে তার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে।

এদিন তিপরা মথার চেয়ারম্যান তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে সিপিএম এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনা করেনি। তবে, গ্রেটার তিপরাল্যান্ডের সমর্থনে লিখিত আশ্বাস দিলে সিপিএমের সিদ্ধান্তকে স্বাগত জানাবো। তাঁর কথায়, ত্রিপুরায় দীর্ঘ বঞ্চনার বিচার চাইছি। কেন্দ্রীয় সরকার বরাবর জনজাতিদের দাবিকে উপেক্ষা করেছে। শুধুই ধর্ম এবং জাতপাতের নামে রাজনীতি করেছে। এখন সিপিএম আমাদের দাবির প্রতি সমর্থন রেখে নির্বাচনে আসন রফা করতে চাইলে নিশ্চয়ই বিবেচনা করা হবে, বলেন তিনি।

এদিকে, শাসক দল বিজেপি সিপিএমের এই সিদ্ধান্তকে মানুষকে বোকা বানানোর প্রয়াস বলে দাবি করেছে। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, কংগ্রেস ও সিপিএমের সম্পর্ক নতুন নয়। মানুষকে বোকা বানানোর জন্য তাঁদের সুবিধাবাদী রাজনীতি। তাঁর দাবি, কংগ্রেসের মদতেই সিপিএম ত্রিপুরায় ২৫ বছর রাজত্ব করেছে। আগে তাঁরা লুকিয়ে প্রেম করতেন, এখন তা প্রকাশ্যে এসেছে। কিন্তু, বিধানসভা নির্বাচনে মানুষ তাঁদের যোগ্য জবাব দেবেন, জোর গলায় বলেন তিনি।রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে খুব শীঘ্রই ত্রিপুরায় রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে। এক্ষেত্রে আখেরে কোন দল উপকৃত হবে, এই মুহুর্তে অনুমান করা যাচ্ছে না। তবে, অতীতের অভিজ্ঞতা থেকে বিবেচনা করা হলে, এখনো শাসক দল বিজেপি অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top