News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরদুছড়ায় স্টীল ফুটব্রীজের শিলান্যাস হল
Image

সরদুছড়ায় স্টীল ফুটব্রীজের শিলান্যাস হল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ জানুয়ারী৷৷ শনিবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যানী রায় এর হাত ধরে স্টীল ফুট ব্রীজ নির্মান কাজের শিলান্যাস করা করা হয়৷  এতে সুবিধা পাবেন তেলিয়ামুড়া পুর পরিষদের ২ নং ওয়ার্ডের বাসিন্দারা৷ খুব শীঘ্রই এলাকাবাসীর দাবী পুরন হতে চলেছে রাজ্য সরকারের এই উদ্যোগে৷ খুশি সংশ্লিষ্ট এলাকাবাসী৷ তেলিয়ামুড়া পুর পরিষদের ২ নং ওয়ার্ড এবং তেলিয়ামুড়া শহরের মধ্যে সহজে এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য খোয়াই নদীর উপর সরদুছড়া নামে একটি ফুট ব্রিজের দাবি করে আসছিল ২ নং ওয়ার্ডবাসি৷  পাশাপাশি এলাকার জনগন৷ যাতে করে পুর পরিষদের ২ নং ওয়ার্ড হয়ে করইলং, ইচারবীল, চলিতাবাড়ী, হদ্রাই দুস্কি ইত্যাদি অঞ্চলের বাসিন্দারা খুব কম সময়ে তেলিয়ামুড়া শহরে যাতায়াত করতে পারে৷ এই দাবীকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জনগনের স্বার্থে খোয়াই নদীর উপর  পুর পরিষদের ২ নং ওয়ার্ড এর অধীন পালপাড়া এবং আনন্দমার্গ সুকলের মাঝামাঝি স্থানে একটি ফুট ব্রিজ নির্মান কাজের বরাব্ধ করে৷ শনিবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যানী রায় এর হাত ধরে এই নির্মান কাজের শিলান্যাস করা করা হয়৷  এদিনের শিলান্যাস অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমা গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিক ইন্দ্রজিৎ ভৌমিক সহ অন্যান্যরা৷ এক কোটি ১২ লক্ষ টাকা ১৪ হাজার ৯০০ টাকায়  সর্দূ ছড়া ফুট ব্রিজ নির্মান করা হবে বলে জানান দপ্তরের

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top