News Flash

  • Home
  • খেলা
  • স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে প্রাইজমানি দাবা ৮ জানুয়ারি
Image

স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে প্রাইজমানি দাবা ৮ জানুয়ারি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ৮ জানুয়ারি। স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে। উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং ওই ক্লাবের হিরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে বিভিন্ন আসরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রাইজমানি দাবা প্রতিযোগিতা। ওই দিন ক্লাব প্রাঙ্গনে দুপুর ২টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের হবে খেলা।  আসরের সেরা দাবাড়ু প্রাইজমানি বাবদ পাবেন ২ হাজার টাকা। প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে দেওয়া হবে প্রাইজমানি। এছাড়া অনূর্ধ্ব-‌৯ এবং ১৩ বিভাগের ২ জন করে দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। প্রতিবছরই ওই আসরকে ঘিরে রাজ্যের দাবাড়ুদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিলো। এবারও একই চিত্র দেখা যাবে বলে আশা করছেন উদ্যোক্তারা। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৭ জানুয়ারির মধ্যে ৩০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে অনুরোধ করা হয়েছে উদ্যোক্তা ক্লাবের পক্ষ থেকে। নাম জমা দিতে হবে উদ্যোক্তা ক্লাবে বা রাজ্য দাবা সংস্থার অফিস বাড়িতে। সদর ছাড়া বিভিন্ন মহকুমার দাবাড়ুদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবে উদ্যোক্তারা। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top