News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট জামজুরি কোচিং সেন্টার চ্যাম্পিয়ন
Image

উদয়পুরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট জামজুরি কোচিং সেন্টার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।।মহকুমার সেরা জামজুরি কোচিং সেন্টার। লো স্কোরিং ফাইনালে জামজুরি কোচিং স্টেআর ২ উইকেটে পরাজিত করে কে বি আই কোচিং সেন্টার ‘‌এ’ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দাপট দেখালো বোলাররা। ৬৩ রান করতে দুদলের ১৮ উইকেটের পতন হয়। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কে বি আই সি সি ‘‌এ’ ২৩.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৩১ রান করতে সক্ষম হয়। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রীমন দেবনাথ ব্যর্থ হওয়ার পর গোটা দলই ২২ গজে কার্যত লুটিয়ে পড়ে। নিজের জন্মদিনে বড় ইনিংস খেলবে এমনই প্রত্যাশা ছিলো শ্রীমন থেকে সবার। কিন্তু ব্যর্থ হয়। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করে শাহিন আহমেদ পোদ্দার। জামজুরির পক্ষে বীরজিৎ দাস (‌৪/‌৬) এবং প্রণজিৎ দেব (৪/‌১১‌) সফল বোলার। জবাবে খেলতে নেমে জামজুরি সি সি ২২.‌৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সুবীর বৈদ্য ৩০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। ‌‌কে বি আই কোচিং সেন্টার ‘‌এ’ দলের পক্ষে শ্রীমন দেবনাথ (‌৩/‌৫) এবং সোমদেব শীল (‌৩/‌১০) সফল বোলার।‌‌ ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top