News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কৈলাসহরে রেলি বিজেপির
Image

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কৈলাসহরে রেলি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এর রাজ্যে স্বাগত জানিয়ে উনকোটি জেলার কৈলাশহরে রেলি সংগঠিত করল বিজেপি৷ ১৮ ডিসেম্বর আগরতলার আস্তাবল ময়দানে সরকারি সভায় ও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন৷ এ উপলক্ষে কৈলাশহর বিজেপি মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে এক স্বাগত রেলি অনুষ্ঠিত হয় কৈলাশহরে৷ স্বাগত রেলিটি  জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কৈলাশহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায়  জেলা কার্যালয়ের সামনে এসে মিলিত হয়৷ এই স্বাগত রেলিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি অরূপ ধর, কৈলাশহর  মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, কৈলাশহর  মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মুক্তা পাল , কৈলাশহর  মন্ডলের যুব মোর্চার সভাপতি পিন্টু ভৌমিক৷ এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাশহর  বিজেপি মন্ডলের ওবিসি মোর্চার সভাপতি সুমন ধর সহ অন্যান্যরা৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top