News Flash

  • Home
  • বাণিজ্য
  • এফটিএক্সের প্রতিষ্ঠাতা ব্যাংকম্যান-ফ্রাইড বাহামায় গ্রেফতার
Image

এফটিএক্সের প্রতিষ্ঠাতা ব্যাংকম্যান-ফ্রাইড বাহামায় গ্রেফতার

নাসাউ ( বাহামা ), ১৩ ডিসেম্বর (হি. স.) : ধসে পড়া ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ প্রতিষ্ঠান এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড বাহামা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার আদালতে তাকে বিচারকের সামনে হাজির করারয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ক্যারিবিয়ান দেশটির কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, অর্থ সংক্রান্ত অভিযোগে ব্যাংকম্যান গ্রেফতার হয়েছেন। তিনি আমেরিকা ও বাহামার আইন ভেঙেছেন।আমেরিকায় এফটিএক্সের নাম দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হয়। যার ফলে অনেক গ্রাহকই তাদের অর্থ তুলে নিতে পারছেন না।

এটি এখনও স্পষ্ট নয় যে, কতসংখ্যক লোক তাদের অর্থ ফেরত পাবে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, অর্থের সামান্য ভগ্নাংশই ফেরত পাওয়া যাবে।

বাহামাসের অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে বলেছেন, ব্যাংকম্যান-ফ্রাইডকে আমাদের দেশের আইন অনুযায়ী আটক রাখা হবে।–

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top