News Flash

  • Home
  • খেলা
  •  স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে ২০টি ইভেন্টে ভর্তির ঘোষণা
Image

 স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে ২০টি ইভেন্টে ভর্তির ঘোষণা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। ২০টি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ত্রিপুরা ক্রীড়া পর্ষদ পরিচালিত এন এস আর সি সি’তে এবার ২০টি ইভেন্টে ছাত্র-ছাত্রী ভর্তির কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি ইভেন্টের ক্ষেত্রেই বয়স ভিত্তিক নির্দিষ্ট সীমারেখা মেনে শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদন করতে হবে। প্রতিটি ইভেন্টে ছেলে ও মেয়ে উভয় বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। অ্যাথলেটিক্সে ১১ থেকে ১৮ বছর পর্যন্ত,  ব্যাডমিন্টনে ৫ থেকে ১৮ বছর, বাস্কেটবলে ১২ বছরের ঊর্ধ্বে, ক্রিকেটে ৮ থেকে ১৪ বছর, দাবায় ৪ থেকে ১৬ বছর, ফুটবলে ১০ থেকে ১৮ বছর, জিমন্যাস্টিক্সে ছেলেদের ক্ষেত্রে ৫ থেকে ৬ বছর, মেয়েদের ক্ষেত্রে ৪ থেকে ৬ বছর, হকিতে ১৪ বছরের উর্ধ্বে, হ্যান্ডবলে ১০ বছরের ঊর্ধ্বে, জুডোতে ১০ বছরের ঊর্ধ্বে, কাবাডিতে ১০ থেকে ১৮ বছর, কিক বক্সিংয়ে ৬ থেকে ১৮ বছর, ক্যারাটে/ বক্সিংয়ে ৬ থেকে ১৮ বছর, কুং-ফুতে ৪ বছরের ঊর্ধ্বে, মোয়াইথাই-এ ৬ থেকে ১৮ বছর, সাঁতারে ৬ থেকে ১২ বছর, টেবিল টেনিসে ৫ থেকে ১৪ বছর, ভলিবলে ১২ বছরের উর্ধ্বে, ওয়েট লিফটিংয়ে ১৫ বছরের উর্ধ্বে এবং যোগাসনে ৬ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য ভর্তি করানো হবে। ইচ্ছুক শিক্ষার্থীদের ১২ ডিসেম্বর থেকে বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টার মধ্যে, এন এস আর সি সি থেকে ফর্ম সংগ্রহ করার জন্য বলা হয়েছে। ত্রিপুরা ক্রীড়া পর্ষদের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী আজ এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সংগৃহীত ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় বয়সের সঠিক প্রমাণ পত্র নিয়ে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top