News Flash

  • Home
  • দিনের খবর
  • দীর্ঘদিন ধরে বন্ধ ইন্ডোর স্টেডিয়াম খোলার দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে
Image

দীর্ঘদিন ধরে বন্ধ ইন্ডোর স্টেডিয়াম খোলার দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে

শিলিগুড়ি, ৪ ডিসেম্বর (হি.স.): দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়াম। বন্ধ স্টেডিয়াম খোলার দাবিতে এবার পথে নামলেন শহরের ক্রীড়াপ্রেমীরা। রবিবার ইন্ডোর স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। দ্রুত স্টেডিয়ামটি খোলার দাবি জানান বিধায়ক।

করোনা আবহে ইন্ডোর স্টেডিয়ামে সেফ হাউস গড়ে তোলা হয়েছিল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও স্টেডিয়ামটি খেলাধুলোর জন্য এখনও খোলা হয়নি। এই স্টেডিয়াম খোলার জন্যে পুরনিগমকে বারবার আবেদন জানানো হয়েছে বিভিন্ন মহলের তরফে। পুরনিগম থেকেও স্টেডিয়ামটি খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু স্টেডিয়ামটি এখনও খোলা হয়নি বলে অভিযোগ। এবার সেই স্টেডিয়াম দ্রুত খোলার দাবিতে পথে নামলেন ক্রীড়াপ্রেমীরা ।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top