News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন নির্বাচন কমিশনার হলেন অরুণ গোয়েল, প্রাক্তন আমলা গ্রহণ করলেন দায়িত্ব
Image

নতুন নির্বাচন কমিশনার হলেন অরুণ গোয়েল, প্রাক্তন আমলা গ্রহণ করলেন দায়িত্ব

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত আমলা অরুণ গোয়েল। সোমবার সকালে নতুন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রাক্তন আমলা অরুণ গোয়েল। দেশে প্রধান নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকার কথা। কিন্তু গত ছ’মাস ধরে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পান্ডে কাজ সামলাচ্ছিলেন। তৃতীয় পদটি ফাঁকাই ছিল। এত দিন পর সেই পদে গোয়েলকে নিয়ে আসা হল। নির্বাচন কমিশনার হিসাবে প্রথমেই গুজরাটের বিধানসভা নির্বাচন সামলাতে হবে গোয়েলকে।

রাজীব কুমারের আগে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব সামলেছিলেন সুশীল চন্দ্র। মে মাসে তিনি অবসর গ্রহণ করার পর রাজীব তাঁর স্থলাভিষিক্ত হন। গোয়েল ১৯৮৫ সালের পঞ্জাব ক্যাডারের আমলা। প্রাক্তন আইএএস আধিকারিক অরুণ গোয়েলকে অন্যতম নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Releated Posts

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-বেলজিয়াম সম্পর্কের পর্যালোচনা, অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার মোদি ও ডি ওয়েভারের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠক করলেন…

ByByNews Desk Sep 3, 2026

সংঘাতের দ্রুত সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত-বেলজিয়াম: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাস করে ভারত ও বেলজিয়াম। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া—চলমান…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top