News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোট ঃ লাইসেন্সপ্রাপ্ত আগ্ণেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ
Image

ভিলেজ ভোট ঃ লাইসেন্সপ্রাপ্ত আগ্ণেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক এক আদেশে জেলার সমস্ত লাইসেন্স প্রাপ্ত আগ্ণেয়াস্ত্র ও গুলি আগামী ৫ ফেব্রুয়ারী ২০১৬-র মধ্যে সংশ্লিষ্ট থানার জমা দেবার নির্দেশ দিয়েছেন৷ ত্রিপুরা উপজাতি এলাক স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি -২০১৬-র সাধারন নির্বাচনে প্রাক নির্বাচনী, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী হিংসা প্রতিরোধে জেলা শাসক এই আদেশ জারি করেছেন৷ জেলাশাসক ও পশ্চিত জেলার পুলিশ সুপারের লিখিত অনুমতি প্রাপ্ত এবং ব্যাঙ্কিং প্রতিষ্ঠানে কর্মরত নিরাপত্তা রক্ষীদের লাইসেন্স প্রাপ্ত আগ্ণেয়াস্ত্র ও গুলি এই আদেশের আওতার বাইরে থাকবে৷
যদি কেউ এই আদেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে আগ্ণেয়াস্ত্র আইন, ১৯৫৯ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে৷ এই আদেশ নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top