News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৯ প্রস্তুতি ম্যাচের ১ম দিন নজর কাড়লেন দ্বীপজয়, রাজদ্বীপ
Image

অনূর্ধ্ব-১৯ প্রস্তুতি ম্যাচের ১ম দিন নজর কাড়লেন দ্বীপজয়, রাজদ্বীপ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। প্রথম দিনই নজর কেড়ে নিলেন দ্বীপজয় দেব এবং রাজদীপ দত্ত। তিনদিন ব্যাপী অনূর্ধ্ব-‌১৯ ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ শুরু হয় শুক্রবার থেকে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে শুরু হয় প্রস্তুতি ম্যাচটি। তাতে প্রথম দিনে ব্যাট হাতে দ্বীপজয় এবং বল হাতে রাজদীপ সকলের নজর কেড়ে নেন। এছাড়া অর্কজিৎ দাস, দুর্লব রায় এবং দেবরাজ দে কিছুটা হলেও নজর কেড়ে নিয়েছেন। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে টিম ‘‌এ’ ৬৩.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৬ রান করে। একমাত্র দ্বীপজয় ছাড়া দলের কোনও ব্যাটসম্যানকে উইকেটে টিকে থাকার দিকে নজর দিতে দেখা যায়নি। দ্বীপজয় ১৫১ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮২ রান করেন। এছাড়া দলের পক্ষে দুর্লব রায় ৬৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৭, অর্কজিৎ দাস ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং দেবরাজ দে ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। টিম ‘‌বি’র পক্ষে রাজদ্বীপ দত্ত (‌৪/‌২৬), দ্বীপতনু চক্রবর্তী (‌২/‌২৯) এবং অর্কদ্যোতি দেব (‌২/‌৩৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে টিম ‘‌বি’ ১৬ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৫৭ রান করে। প্রীতম দাস ৪৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রানে এবং আরমান হুসেন ৫৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top