News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশে দৈনিক কোভিড গ্রাফে স্বস্তি, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১,৯৯৪
Image

দেশে দৈনিক কোভিড গ্রাফে স্বস্তি, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১,৯৯৪

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : ভারতে এখনও প্রভাব রয়েছে ওমিক্রনের। তবে এর বিপজ্জনক সাব ভ্যারিয়েন্টের প্রভাব অনেকটা কমেছে। রবিবার তেমনটাই জানাল স্বাস্থ্য মন্ত্রক।

এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৪ জন। গতকালও সংখ্যাটা ২ হাজারের বেশি ছিল। তবে সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৩ হাজার ৪৩২ জন।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৯৬১ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৯০ হাজার ৩৪৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।

এদিকে মহামারীকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমেই। ইতিমধ্যে দেশে করোনা টিকার ২১৯ কোটি ৫৫ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ১০ হাজার তিনশোর বেশি ডোজ পেয়েছেন দেশবাসী।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top