News Flash

  • Home
  • দেশ
  • অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল কেরিম খানকে তলব সিবিআইয়ের
Image

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল কেরিম খানকে তলব সিবিআইয়ের

কলকাতা, ১৯ অক্টোবর (হি. স.) : এবার গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আব্দুল কেরিম খানকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, বুধবার সকালে কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কেষ্ট ঘনিষ্ঠ বীরভুমের এই নেতাকে জেরা করার জন্য নোটিস পাঠিয়েছে সিবিআই। প্রসঙ্গত গরু পাচার মামলার তদন্তে নেমে এর আগে কেরিম খানের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। গত অগস্ট মাসে বীরভুম জেলার নানুরের বাসাপাড়ার সাতরা গ্রামে কেরিম খানের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান।

Releated Posts

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top