News Flash

  • Home
  • প্রধান খবর
  • নাসিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আগুন ধরল বাসে; মৃত্যু ১১ জনের, আহত কমপক্ষে ২১
Image

নাসিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আগুন ধরল বাসে; মৃত্যু ১১ জনের, আহত কমপক্ষে ২১

নাসিক, ৮ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের নাসিক জেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে আগুন ধরে গেল একটি লাক্সারি বাসে। শনিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নাসিক শহরের নাসিক-ঔরাঙ্গাবাদ সড়কের ওপর হোটেল মিরচির কাছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি শিশু-সহ ১১ জনের এবং কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। আগুনের পুড়ে মৃত্যু হয়েছে অধিকাংশ বাস যাত্রীর। বিধ্বংসী আগুনে বাসটি পুড়ে গিয়েছে।

মহারাষ্ট্রের অভিভাবক মন্ত্রী দাদা ভুসে জানিয়েছেন, ইয়াভাতমাল থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল লাক্সারি বাসটি। সেই সময় নাসিক থেকে পুণের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ভোর ৫.২০ মিনিট নাগাদ নাসিক-ঔরাঙ্গাবাদ সড়কের ওপর হোটেল মিরচির কাছে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় ওই বাসে। যাত্রীরা কেউ বাসের ভিতর থেকে বেরোতে পারেননি। আগুনে পুড়ে একটি শিশু-সহ মোট ১১ জন যাত্রীর মৃত্যু হয়েছে।

নাসিকের পুলিশ কমিশনার জয়ন্ত নাইকনাভারে জানিয়েছেন, মুম্বইগামী ওই লাক্সারি বাসে ৩০ জন যাত্রী ছিলেন। শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ ইয়াভাতমাল থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। ভোর ৫.১৫ মিনিট নাগাদ ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। বাসে আগুন ধরে যাওয়ায় ১১ জনের মৃত্যু হয়েছে ও ২১ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহারাষ্ট্রের অভিভাবক মন্ত্রী দাদা ভুসে জানিয়েছেন, আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে সরকার। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

নাসিকে ভয়াবহ এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা তুলে ধরলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), উন্নত উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ আরও…

ByByNews Desk Aug 31, 2026

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top