News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Durga Puja:৫৪ বছরে পা দিল মহম্মদ আলি পার্কের দুর্গা পূজা, এবার তাদের থিম রাজস্থানের শীশ মহল
Image

Durga Puja:৫৪ বছরে পা দিল মহম্মদ আলি পার্কের দুর্গা পূজা, এবার তাদের থিম রাজস্থানের শীশ মহল

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : আপনি যদি রাজস্থানের শীশ মহলকে উপভোগ করতে চান তাহলে আপনাকে যেতেই হবে মহম্মদ আলি পার্কের পুজো মন্ডপে। নিছক গ্লাস প্যালেসের প্রতিরূপই নয় তার সঙ্গে রয়েছে আকর্ষণীয় মণ্ডপসজ্জাও।

মহম্মদ আলি পার্কে দুর্গা পূজা প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং দুর্দান্ত মণ্ডপসজ্জার প্রদর্শন করে। এটি কলকাতার অন্যতম মর্যাদাপূর্ণ দুর্গা পূজা হিসাবে বিবেচিত হয়। ১৯৬৯ সালে এই পুজোর পথ চলা শুরু হয়। এবার ৫৪ বছরে পা দিল শহরের অন্যতম জনপ্রিয় এই পুজো। কমিটির সদস্যরা তাই এবছরের দুর্গোৎসবকে আরও জাঁকজমকপূর্ণ করতে ব্যস্ত রয়েছেন। এবার তাদের উপস্থাপন রাজস্থানের ‘শীশ মহল’। শীশ মহল “মিরর প্যালেশ” নামেও পরিচিত। মূল্যবান পাথর এবং কাঁচ সুন্দর হাতে কারুকাজ করা ছবিগুলি যেন এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মহম্মদ আলি পার্ক দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুরেন্দ্র কুমার শর্মা জানান, “আমরা এই বছর শীশ মহল থিম হিসেবে উপস্থাপিত করেছি। কারন অনেক মানুষ আমাদের অনুরোধ করেছিলেন কারণ তারা রাজাস্থানে যেতে পারেননি। কিন্তু কলকাতায় বসে সেই স্থাপত্যের স্বাদ নিতে চান তাঁরা। বিগত এক যুগের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে অন্বেষণ করার এক প্রচেষ্টা। আমরা আশাবাদী এই থিম দর্শনার্থীদের এক রাজকীয় অনুভূতি প্রদান করবে”।

মহম্মদ আলী পার্ক দুর্গাপূজা কমিটির যুগ্মা সম্পাদক শ্রী অশোক ওঝা বলেন,“হাজার হাজার কাঁচের ঝিকিমিকি প্রতিফলন শীশ মহল মন্ডপের চারপাশকে আলোকিত এবং প্রাণবন্ত করে তুলবে। প্রাসাদের ইতিহাসকে পুনরুজ্জীবিত করবে। রাজস্থানের রাজকীয় সৌন্দর্য এবং জাঁকজমকের প্রতিফলন হবে এই পূজা মন্ডপে। ভিতরে বিভিন্ন চিত্রকর্ম এবং শিল্পকর্ম রয়েছে যা আপনাকে বিস্মিত করবে। এই প্যান্ডেলের কারুকাজ আপনাকে আপনাকে মুগ্ধ করবেই। মন্ডপ গাত্রে ম্যুরাল এবং স্বতন্ত্র আয়না ও কাঁচের কাজ মন্ডপটিকে আরও স্বতন্ত্র করেছে।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top