News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court:সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়, ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকছে সৌরভ-জয় শাহ জুটি
Image

Supreme Court:সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়, ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকছে সৌরভ-জয় শাহ জুটি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : সব জল্পনার অবসান। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি পদে থেকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে সচিব হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন জয় শাহ। বুধবার সুপ্রিম কোর্ট এমনই যুগান্তকারী রায় ঘোষণা করল। ২০২৫ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে থাকতে পারবেন মহারাজ।

বুধবার দুপুর দু’টো থেকে বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। অর্থাৎ ১২ বছর দায়িত্ব সামলানোর পর ‘কুলিং অফ’-এ যেতে হবে তাঁকে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব পদে জয় শাহ আসেন ২০১৩ সালে। বিসিসিআই-এ আসার আগে পর্যন্ত তিনি সেই অ্যাসোসিয়েশনেই ছিলেন। সৌরভও সিএবিতে প্রথমে সচিব, পরে সভাপতি হিসেবে পাঁচ বছর কাটিয়েছেন। ২০১৯ সালে বোর্ড নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন তিনি। লোধা কমিশনের আইন মানতে হলে সৌরভ-শাহদের এতদিনে পদ ছেড়ে দিতে হত। তবে এ দিন দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে ছ’বছর থাকতে পারবেন তিনি। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। সঙ্গে সচিব হিসেবে কাজ করে যেতে পারবেন জয় শাহ।
বোর্ডের তরফে আগেভাগেই সুপ্রিম কোর্টে আবেদন করে রাখা হয়, যাতে ‘কুলিং অফ পিরিয়ড’ বাতিল করে দেওয়া যায়। বিসিসিআই-এর যুক্তি ছিল, এত কম সময়ে ভারতীয় ক্রিকেটে কোনও বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তাছাড়া তাঁদের কার্যকালের বেশিরভাগ সময়টা করোনা মহামারীর আবহেই কেটে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি তাঁরা দায়িত্ব ছেড়েও দেন তাতেও বোর্ড অথৈ জলে পড়বে। তাই সব দিক ভেবেচিন্তে ‘কুলিং অফ’ তুলে দেওয়া হোক। শেষ পর্যন্ত বোর্ডের আবেদনে সাড়া দিল দেশের সর্বোচ্চ আদালত।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026

উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার কমানোয় কেন্দ্রকে নিশানা বিরোধীদের, ‘অন্ধকার প্রকল্প’ নাম দেওয়ার কটাক্ষ

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) আওতায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪-এ…

ByByNews Desk Jun 9, 2026

দেবেগৌড়ার রাজ্যসভা মনোনয়ন ইস্যুতে কংগ্রেসের ‘কুমিরের কান্না’: কর্নাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ৯ জুন (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়াকে রাজ্যসভার মনোনয়নের জন্য বিবেচনা না করার প্রসঙ্গে কংগ্রেস নেতাদের মন্তব্যকে…

ByByNews Desk Jun 9, 2026

কোচিং সেন্টারে গুলিচালনার মামলায় খান স্যারের গ্রেফতারিতে স্থগিতাদেশ, বড় স্বস্তি পাটনা আদালতের

পাটনা, ৯ জুন (আইএএনএস): কোচিং সেন্টারে গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান তথা ‘খান স্যার’-কে…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top