News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:সোমবার বিশ্ব ডেয়ারি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, চলবে ১৫ সেপ্টেম্বর অবধি
Image

PM Modi:সোমবার বিশ্ব ডেয়ারি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, চলবে ১৫ সেপ্টেম্বর অবধি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন বিশ্ব ডেয়ারি সম্মেলনের উদ্বোধন করবেন। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্ট-এ আয়োজিত হচ্ছে ৪ দিন ব্যাপী এই সম্মেলন। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চার দিনব্যাপী এই সম্মেলন। আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন বিশ্ব ডেয়ারি সম্মেলনে ৫০টি দেশের প্রায় ১,৫০০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে৷

প্রায় অর্ধ শতাব্দী আগে ১৯৭৪ সালে ভারতে সর্বশেষ এই ধরনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল৷ ভারতীয় দুগ্ধ শিল্প এই অর্থে অনন্য যে, এই শিল্প সমবায় মডেলের উপর ভিত্তিশীল যা ক্ষুদ্র ও প্রান্তিক দুগ্ধ চাষীদের, বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন করে। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিতে চালিত, সরকার দুগ্ধ সেক্টরে উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে যার ফলে গত আট বছরে দুধের উৎপাদন ৪৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top