News Flash

  • Home
  • দিনের খবর
  • আইনের শাসন শেষ পর্যন্ত শাসকের আইনের উপর প্রাধান্য পাবে, দাবি শুভেন্দুর
Image

আইনের শাসন শেষ পর্যন্ত শাসকের আইনের উপর প্রাধান্য পাবে, দাবি শুভেন্দুর

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : “আইনের শাসন শেষ পর্যন্ত শাসকের আইনের উপর প্রাধান্য পাবে।” শনিবার টুইটারে এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি টুইটারে লিখেছেন, “আমার অক্লান্ত পরিশ্রমের জন্য যে জেলায় টিএমসি পা রাখতে পেরেছিল, প্রথম রাজনৈতিক পতাকা উত্তোলন করে, এখন ‘বুয়া ভাতিজা সরকার’ সেখানে আমার বিরুদ্ধে আরও এবং আরও মিথ্যা মামলা নথিভুক্ত করার জন্য ফন্দি করছে। রাজ্যে সিআইডির স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা বিরোধী দলের নেতাদের হয়রানি করে নতজানু করার চেষ্টা করতে পারে। এখনই তদন্ত করা দরকার, এমন প্রকৃত ঘটনাগুলিকে উপেক্ষা করে আপনারা নাগরিকদের হয়রানি করার জন্য সময় এবং সংস্থান নষ্ট করে এগিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বিরুদ্ধে তাঁর অশুভ তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য আমার খোলা চ্যালেঞ্জ রইল। আইনের শাসন শেষ পর্যন্ত শাসকের আইনের উপর প্রাধান্য পাবে।“

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top