News Flash

  • Home
  • খেলা
  • Cricket:বৃহস্পতিবার থেকে দলীপ ট্রফি ক্রিকেট, ত্রিপুরায় কোচবিহার ট্রফি নভেম্বরে
Image

Cricket:বৃহস্পতিবার থেকে দলীপ ট্রফি ক্রিকেট, ত্রিপুরায় কোচবিহার ট্রফি নভেম্বরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। জাতীয় পর্যায়ের ক্রিকেটে ত্রিপুরায় প্রথম খেলা চন্ডিগড়ের বিরুদ্ধে। কোচবিহার ট্রফির দুটি ম্যাচ-ই ত্রিপুরা দল নিজ মাঠে খেলতে পারবে। চন্ডিগড়ের বিরুদ্ধে পাঁচ থেকে আট নভেম্বর ম্যাচটির পর ২৬ থেকে ২৯ নভেম্বর ত্রিপুরা দল খেলবে গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ট্রফির তিনটি ম্যাচ ত্রিপুরা দল নিজ মাঠে খেলার সুযোগ পাবে। প্রথমটি গুজরাটের বিরুদ্ধে ১৩ থেকে ১৬ ডিসেম্বর, দ্বিতীয়টি পাঞ্জাবের বিরুদ্ধে ২৭ থেকে ৩০ ডিসেম্বর। তৃতীয় ম্যাচ চন্ডিগড়ের বিরুদ্ধে তিন থেকে ছয় জনুয়ারি। আসছে বছর কর্নেল সি.কে নাইডু ট্রফির চারটি ম্যাচ ত্রিপুরা দল ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচ ১ থেকে ৪ জানুয়ারি, দ্বিতীয় ম্যাচ মিজোরামের বিরুদ্ধে ৮ থেকে ১১ জানুয়ারি, তৃতীয় ম্যাচ সিকিমের বিরুদ্ধে ১৫ থেকে ১৮ জানুয়ারি, চতুর্থ ম্যাচ জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ২০২২-২৩ মরশুমের ঘরোয়া ক্রিকেটের নির্ঘন্ট ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে দলীপ ট্রফির খেলা শুরু হচ্ছে। সরাসরি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। চেন্নাইয়ে ৪ দিনের ম্যাচে পশ্চিম জোন খেলবে উত্তর-পূর্ব জোনের বিরুদ্ধে। অপর কোয়াটার ফাইনাল ম্যাচ পন্ডিচেরিতে, একই সময়ে নর্থ জোন খেলবে ইস্ট জোনের বিরুদ্ধে। সেমিফাইনাল ম্যাচ রাখা হয়েছে কোয়েম্বাটুর এবং সালেমে। ম্যাচ দুটিই হবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ রাখা হয়েছে কোয়েম্বাটুরে। সেটি হবে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর। পরবর্তী সময়ে একে একে ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি, সি.কে নাইডু ট্রফি, কোচবিহার ট্রফি ক্রিকেট অনুষ্ঠিত হবে। বিসিসিআই থেকে ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী চলতে থাকবে ঘরোয়া ক্রিকেটের এই আসর।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top