News Flash

  • Home
  • খেলা
  • Football:সি-ডিভিশন ফুটবল শুরুতেই ব্লাডমাউথকে রুখে দিল এনএসআরসিসি
Image

Football:সি-ডিভিশন ফুটবল শুরুতেই ব্লাডমাউথকে রুখে দিল এনএসআরসিসি

ব্ল্যাক মাউথ – ০

এনএসআরসিসি – ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। শুরু হলো সি-ডিভিশন ঘরোয়া ক্লাব লিগ ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এবারও তৃতীয় ডিভিশন লিগ ফুটবল দিয়ে শুরু করেছে পুরুষ ফুটবল মরশুম। উদ্বোধনী ম্যাচে ব্লাড মাউথ ক্লাব বনাম এনএসআরসিসি-র ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র-তে নিষ্পত্তি হয়েছে। ম্যাচে উত্তেজনা ছিল। পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ ও পরিলক্ষিত হয়েছিল। লড়াই এতটাই হাড্ডাহাড্ডি হয়েছে, তিন কাঠিতে বল গলানোর মাধ্যমে জালে বল জড়ানোর কাজটি কেউ করতে পারেনি। গোলশূন্য ড্র-তে ম্যাচ নিষ্পত্তি হওয়ায় দু’দল ১-১ করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। কার্যত বডি কন্টাক্ট গেম হিসেবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে, ইচ্ছাকৃতভাবে অসদুপায় অবলম্বনের দায়ে প্রথমার্ধে দুইজন এবং দ্বিতীয়র্ধ্বে একজন, দু’দলের মোট তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, খোকন সাহা, বিশ্বজিৎ পাল ও সুকান্ত দত্ত। এদিকে খেলা শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবলের অনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রাক্তন ফুটবলার নন্দলাল দাস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফুটবল এসোসিয়েশনের সভাপতি রতন সাহা, সহ-সভাপতি চঞ্চল নন্দী, অমিত দেব, সম্পাদক অমিত চৌধুরী, যুগ্ম-সচিব পার্থসারথি গুপ্ত, কৃষ্ণপদ সরকার, মনোজ দাস প্রমূখ উপস্থিত ছিলেন। টিএফএ-র পতাকা উত্তোলন, খেলোয়ারদের সঙ্গে পরিচিত লাভ, বল কে পা দিয়ে ঠেলে আনুষ্ঠানিক উদ্বোধন – সিডিউল অনুযায়ী এগুলোও ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। দিনের খেলা: ভারতরত্ন সংঘ বনাম সাই-স্যাগ, বিকাল তিনটায়, পুলিশ মাঠে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top