News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:গণেশ চতুর্থীতে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা উভয়ের
Image

PM Modi:গণেশ চতুর্থীতে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা উভয়ের

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গণেশ চতুর্থীতে পবিত্রক্ষণে সমস্ত দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা সকলের ওপর অটুট থাকুক।

গণেশ চতুর্থীর শুভেচ্ছা-বার্তায় বুধবার সকালে টুইট করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, গণেশ চতুর্থী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিঘ্নহর্তা এবং মঙ্গলমূর্তি ভগবান গণেশ জ্ঞান, সিদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। আমি কামনা করি শ্রী গণেশের আশীর্বাদে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “শুভ গণেশ চতুর্থী। গণপতি বাপ্পা মোরিয়া! ভগবান শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা আমাদের ওপর অটুট থাকুক।”

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top