News Flash

  • Home
  • বিদেশ
  • নির্বাচনে লড়ার ক্ষেত্রে ছাড়পত্র দিল লাহোর হাইকোর্ট, স্বস্তিতে ইমরান খান
Image

নির্বাচনে লড়ার ক্ষেত্রে ছাড়পত্র দিল লাহোর হাইকোর্ট, স্বস্তিতে ইমরান খান

লাহোর, ২৪ আগস্ট (হি. স.) : নির্বাচনে লড়ার ক্ষেত্রে স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আসন্ন ফয়সালাবাদ ও নানকানা সাহিব আসন থেকে তিনি উপনির্বাচনে লড়তে পারবেন বলে বুধবার জানিয়ে দিল লাহোর হাইকোর্টের নির্বাচন সংক্রান্ত ট্রাইব্যুনাল ।

বুধবার বিচারপতি শাহিদ ওয়াহিদ জানিয়ে দিয়েছেন, ফয়সালাবাদ আসনে লড়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তা বৈধ। হাইকোর্টের নির্বাচন সংক্রান্ত ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিকে-ইনসাফ । আগামী ২৫ সেপ্টেম্বর ফয়সালাবাদ, নানকানা সাহিব সহ জাতীয় সংসদের নয় আসনে উপনির্বাচন। ওই নয় আসনেই লড়ার ঘোষণা করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। কিন্তু ইমরানের মনোনয়ন জমা নিয়েই বিতর্ক দানা বাঁধে। গত ১৭ অগস্ট পাকিস্তানের বর্তমান সরকারের পোষ্যভৃত্য হিসেবে পরিচিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফয়সালাবাদ আসনে জমা দেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সম্পত্তির বিস্তারিত বিবরণ দাখিল করেননি প্রাক্তন প্রধানমন্ত্রী। নানকানা সাহিব আসনে পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রার্থী শেরজা মনসাব খারালও ইমরানের প্রার্থীপদের বৈধতাকে চ্যালেঞ্জ জানান। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গত সোমবার লাহোর হাইকোর্টের নির্বাচনী সংক্রান্ত ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এদিন মামলার শুনানি শেষে বিচারপতি শাহিদ ওয়াহিদ জানিয়ে দেন, ফয়সালাবাদ ও নানকানা শাহিব আসনে ইমরান খানের জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ।

Releated Posts

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top