News Flash

  • Home
  • দেশ
  • করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়, রিপোর্ট নেগেটিভ এলেই যোগ দেবেন টিমে
Image

করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়, রিপোর্ট নেগেটিভ এলেই যোগ দেবেন টিমে

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে, আপাতত কিছু দিন নিভৃতবাসে থাকবেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার আগে করোনা পরীক্ষা করানো হয়। তাতেই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে। বিসিসিআই জানিয়েছে, রাহুলের কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেই, টিমের সঙ্গে যোগ দেবেন তিনি।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। ২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে দ্রাবিড়কে দলে চাইবেন রোহিত শর্মা, বিরাট কোহলীরা। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহি রওনা দেবে ভারতীয় দল। বোর্ডের তরফে জানানো হয়েছে, এখনই দলের সঙ্গে যাবেন না দ্রাবিড়। তাঁর রিপোর্ট নেগেটিভ আসার পরেই যেতে পারবেন তিনি। প্রসঙ্গত, জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল কোচ দ্রাবিড়কে। তাঁর বদলে শিখর ধবন, শুভমন গিল, লোকেশ রাহুলদের নিয়ে আফ্রিকা সফরে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top