News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী পদের উচ্চাকাঙ্ক্ষা নয়, বিরোধী ঐক্যের জন্য কাজ করব : নীতীশ কুমার
Image

প্রধানমন্ত্রী পদের উচ্চাকাঙ্ক্ষা নয়, বিরোধী ঐক্যের জন্য কাজ করব : নীতীশ কুমার

পটনা, ১২ আগস্ট ( হি.স.) : আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচনে এনডিএ বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বা আগামীতে প্রধানমন্ত্রী হওয়ারও কোনও আকাঙ্ক্ষা নেই বলে শুক্রবার স্পষ্ট করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সঙ্গে হাত মিলিয়ে নতুন করে তিনি ফের মুখ্যমন্ত্রী হয়েছেন।

এদিন বিরোধী দলের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী কিনা, সাংবাদিকরা জানতে চাইলে উত্তরে তিনি বলেন, “আমি হাত জোড় করে বলছি, আমার সেরকম কোনও চিন্তা নেই। আমার কাজ সবার জন্য কাজ করা। আমি চেষ্টা করব যেন সব বিরোধী দল একসঙ্গে হাঁটতে পারে, কাজ করে। তারা যদি তা করে, তাহলে ভালো হবে। “
সূত্রের খবর, আগামী ১৬ আগস্ট বিহার মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে এবং আরজেডি-তে জনতা দল-ইউনাইটেডের চেয়ে বেশি মন্ত্রী থাকবেন।

মহাগঠবন্ধন বা মহাজোটের কাছে বিধানসভায় ১৬৪ জন সদস্যের সমর্থন রয়েছে।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top