News Flash

  • Home
  • বিদেশ
  • Toby Amusan:দু’ঘণ্টায় দু’বার বিশ্বরেকর্ড, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অনন্য নজির নাইজিরিয়ার তোবির
Image

Toby Amusan:দু’ঘণ্টায় দু’বার বিশ্বরেকর্ড, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অনন্য নজির নাইজিরিয়ার তোবির

ক্যালিফোর্নিয়া, ২৫ জুলাই (হি.স.): বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অনন্য নজির গড়লেন নাইজিরিয়ার তোবি অ্যামুসান। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০০ মিটার হার্ডলসের সেমিফাইনাল এবং ফাইনালে মাত্র দু’ঘণ্টার ব্যবধানে দু’বার বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

১০০ মিটার হার্ডলসের সেমিফাইনালে ১২.১২ সেকেন্ডে দৌড় শেষ করেন।নিজেরই মাত্র দু’ঘন্টার পুরনো বিশ্বরেকর্ড ভাঙলেন তিনি। ফাইনালে ১২.০৬ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন অ্যামুসান। ১০০ মিটার হার্ডলসের হিটেও নজির গড়েন আমুসান। শনিবার ১২.৪০ সেকেন্ডে দৌড় শেষ করে আফ্রিকান রেকর্ড গড়েন।

সেমিফাইনালে অ্যামুসান ভাঙেন আমেরিকার কেন্দ্রা হ্যারিসনের ২০১৬ সালে গড়া বিশ্বরেকর্ড। হ্যারিসনের বিশ্বরেকর্ড ছিল ১২.২০ সেকেন্ড। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অ্যামুসানের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যারিসন। তিনি দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেন ১২.২৭ সেকেন্ডে। ফাইনালে তাঁর দৌড়টি অবশ্য বাতিল করে দেওয়া হয়। ১২.২৩ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো জিতেছেন জামাইকার ব্রিটানি অ্যান্ডারসন। একই সময় নিলেও ফটোফিনিসে তৃতীয় হয়েছেন পুয়ের্তো রিকোর জ্যাসমিন ক্যামাচো-কুইন।

বিশ্বরেকর্ড গড়ে খুশি নাইজিরিয়ার ২৫ বছরের স্প্রিন্টার। অ্যামুসান বলেছেন, ‘‘নিজের ক্ষমতার উপর বিশ্বাস ছিল। এই প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারব, কখনই ভাবিনি। আমি জিততে চেয়েছিলাম। সেরা সময় করতে পেরে ভাল লাগছে।’’

এর আগে তাঁর সেরা সময় ছিল ২০১৯ সালে দোহায় আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ১২.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে সে বার চতুর্থ স্থান পান অ্যামুসান। টোকিয়ো অলিম্পিক্সেও চতুর্থ হয়েছিলেন তিনি। ২০১৮ কমনওয়েলথ গেমসের সোনাই ছিল তাঁর সেরা সাফল্য। অরিয়নে বিশ্বরেকর্ড-সহ সোনা জিতে অ্যামুসান ছাপিয়ে গেলেন নিজের সব রেকর্ড।

Releated Posts

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ব্রাজিল, উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠানোর ঘোষণা লুলার

ব্রাসিলিয়া, ২৬ জুন (আইএএনএস) : শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাণিজ্য-প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ঢাকা/বেইজিং, ২৬ জুন (আইএএনএস): চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top