News Flash

Image

ভুয়ো চাকরি দেওয়ার নামে প্রতারক আটক

করে ফাঁসানো হচ্ছে বেকার যুবক-যুবতীদের। এমনকি ইন্টারভিউ নেওয়া হচ্ছে গাড়ির ভেতরে। প্রতারক যুবকের নাম নারায়ন দে। তার বাড়ি উজান অভয়নগর বলে পুলিশ জানিয়েছে।   শনিবার আগরতলায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে টাউন হল এলাকা। পুলিশ ওই প্রতারককে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, মিশো কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে যুবক-যুবতীদের থেকে হাজার পনেরশো টাকা করে হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চাকুরী প্রত্যাশীদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে গাড়ির ভেতরে। ইন্টারভিউ-র সময়ে যুবকদের জিজ্ঞাসা করা হচ্ছে তাদের বোন বা বান্ধবী থাকলে তাদেরকেও নিয়ে আসার জন্য।

চাকরি প্রত্যাশী যুবকদের অভিযোগ, তারা কাজে আসার সময় জানতে চাইলে তাদেরকে কাজে আসতে বারণ করা হয়েছে। অন্যদিকে যারা মহিলা চাকরিপ্রার্থী রয়েছে তাদেরকে ডিউটির নামে ডেকে এনে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছে ওই প্রতারক। শনিবার রাজধানীর টাউন হলের সামনে ওই যুবককে চাকরি প্রত্যাশীরা পাকড়াও করেছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় পূর্ব থানার পুলিশকে। পুলিশ ছুটে গিয়ে ওই প্রতারক যুবকে আটক করে নিয়ে গেছে। 

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top