News Flash

  • Home
  • দেশ
  • Pm Modi: দীর্ঘ প্রতীক্ষা শেষ, ১৬ জুলাই বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Image

Pm Modi: দীর্ঘ প্রতীক্ষা শেষ, ১৬ জুলাই বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষা অবশেষে শেষ হতে চলেছে। আগামী শনিবার, ১৬ জুলাই উত্তর প্রদেশের বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার উত্তর প্রদেশের জালাউন জেলার ওরাই তেহসিলের অন্তর্গত কাইথেরি গ্রাম থেকে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২৯৬ কিলোমিটার বিস্তৃত চার লেনের এই এক্সপ্রেসওয়েটি উত্তর প্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি-র তত্ত্বাবধানে প্রায় ১৪ হাজার ৮৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, পরবর্তীতে এই এক্সপ্রেসওয়ে ছয় লেন পর্যন্ত প্রসারিত করা যেতে পারে।
এই এক্সপ্রেসওয়েটি চিত্রকূট জেলার ভরতকূপের কাছে গোন্ডা গ্রামে ৩৫ নম্বর জাতীয় সড়ক থেকে এটাওয়া জেলার কুদ্রাইল গ্রামের কাছে প্রসারিত, যেখানে এটি আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হয়েছে। এক্সপ্রেসওয়েতে যে সাতটি জেলার মধ্য দিয়ে গিয়েছে, সেই জেলাগুলি হল-চিত্রকূট, বান্দা, মাহোবা, হামিরপুর, জালাউন, আউরাইয়া এবং এটাওয়াহ। এই অঞ্চলে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধটিতে এই বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026

বিমানবাহিনী একাডেমির সমাবর্তন কুচকাওয়াজ পরিদর্শন রাজনাথ সিংহের, ২৩১ ফ্লাইট ক্যাডেট ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত

ডুন্ডিগল (তেলঙ্গানা), ১৩ জুন (আইএএনএস): তেলঙ্গানার ডুন্ডিগলে অবস্থিত বিমানবাহিনী একাডেমিতে (এএফএ) শনিবার অনুষ্ঠিত ২১৭তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে…

ByByNews Desk Jun 13, 2026

মোদির নেতৃত্বে ভারতকে সেবা করা জীবনের অন্যতম বড় সম্মান: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র গতিশীল নেতৃত্বে ভারতকে…

ByByNews Desk Jun 13, 2026

তৃণমূলে ভাঙন চূড়ান্ত? ‘আসল টিএমসি’ হিসেবে স্বীকৃতি চাইতে সোমবার লোকসভা স্পিকারের দ্বারস্থ বিদ্রোহী সাংসদরা

নয়াদিল্লি, ১২ জুন : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদীয় দলে বিদ্রোহের জেরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এবার দলভাঙনের দিকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top