News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:শুভেন্দুর কনভয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কা; এবার কালিকাপুর, ধৃত চালক
Image

Accident:শুভেন্দুর কনভয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কা; এবার কালিকাপুর, ধৃত চালক

কলকাতা, ১২ জুলাই (হি.স.): ফের দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়। সোমবার রাতে ইএম বাইপাসে কালিকাপুর মোড়ের কাছে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ভেঙে যায় পুলিশের গাড়ির লুকিং গ্লাস। ট্রাক চালককে ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত ১ জুলাই পূর্ব মেদিনীপুর জেলার মারিশদায় দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দুর কনভয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। তা সত্ত্বেও কীভাবে বারবার দুর্ঘটনার কবলে পড়ছে তাঁর কনভয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ইএম বাইপাসে কালিকাপুর মোড়ের কাছে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। সংঘর্ষের জেরে ভেঙে যায় পুলিশের গাড়ির লুকিং গ্লাস। তৎক্ষণাৎ গ্রেফতার করা হয় ট্রাকের চালককে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top