News Flash

  • Home
  • দেশ
  • Nitin Gadkari:২০২৩ সালে দ্বারকা এক্সপ্রেসওয়ে চালু হবে: গড়করি
Image

Nitin Gadkari:২০২৩ সালে দ্বারকা এক্সপ্রেসওয়ে চালু হবে: গড়করি

নয়াদিল্লি, ১১ জুলাই ( হি.স.) : ২০২৩ সালে দ্বারকা এক্সপ্রেসওয়ে চালু হবে বলে সোমবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন। দ্বারকা এক্সপ্রেসওয়ে হরিয়ানা অংশে উত্তর পেরিফেরাল রোড বলা হয়, এটি ভারতের প্রথম আরবান এক্সপ্রেসওয়ে হিসাবে সামনে আসবে।

কেন্দ্রীয় মন্ত্রী গডকরি এদিন টুইট বার্তায় বলেন, দ্বারকা এক্সপ্রেসওয়ে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়ের (গোল্ডেন চতুর্ভুজের অন্তর্গত দিল্লি-জয়পুর-আমেদাবাদ-মুম্বই হাইওয়ের অংশ) চাপ কমিয়ে দেবে। বর্তমানে, এই রুটগুলি ভারী যানবাহনের যাতায়তের বেশিরভাগ যানবাহন পশ্চিম দিল্লি থেকে আসে। তিনি বলেন, জাতীয় সড়ক-৮ এর ৫০ থেকে ৬০ শতাংশ ট্র্যাফিক এই নতুন এক্সপ্রেসওয়ের দিকে সরে যাবে। ২০২৩ সালে একবার চালু হলে এটি দিল্লি-এনসিআরেও বায়ু দূষণ কমাতে অনেক দূর এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি প্রান্তে বিশ্বমানের পরিকাঠামোর উন্নয়নে সক্রিয় অগ্রাধিকার দিচ্ছে এবং ‘সমৃদ্ধির সংযোগের’ পথ প্রশস্ত করছে বলেও তিনি দাবি করেছেন।

গডকরি জানিয়েছেন, দিল্লিকে হরিয়ানার গুরুগ্রামের সঙ্গে সংযোগকারী এক্সপ্রেসওয়েটি ৯ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে। এক্সপ্রেসওয়েতে রাস্তার দুপাশে ন্যূনতম তিন লেনের সার্ভিস রোড রয়েছে, যেটি একটি ১৬ লেনের অ্যাক্সেস নিয়ন্ত্রিত হাইওয়ের সঙ্গে সংযুক্ত থাকবে। এই এক্সপ্রেসওয়ে ২৯ কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে ১৯ কিলোমিটার হবে হরিয়ানায় এবং বাকি ১০ কিলোমিটার দিল্লিতে পড়বে।

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top