News Flash

  • Home
  • বিদেশ
  • মঙ্গলবার হবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য
Image

মঙ্গলবার হবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য

টোকিও, ৯ জুলাই ( হি.স.) : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আততীয়র গুলিতে মারা যাওয়ার পর তাঁর মরদেহ টোকিওর বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আবের মরদেহ বহনকারী গাড়ি দুপুর দেড়টার নাগাদ শিবুয়া জেলায় তাঁর বাড়িতে পৌঁছায়। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে যান।
প্রসঙ্গত, শুক্রবার নির্বাচনের দুদিন আগে পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে প্রচারে বক্তৃতা দেওয়ার সময় এই নেতাকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, ইয়ামাতো-সাইদাইজি রেলওয়ে স্টেশনের সামনে কথা বলার সময় ৪১ বছর বয়সী এক ব্যক্তি সকাল সাড়ে ১১টার দিকে পিছন থেকে গুলি করে। ৬৭ বছর বয়সী আবে-র উপর দুটি গুলিবিদ্ধের পর মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top