News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:পুলিশের সদর কার্যালয়ের নাকের ডগায় চুরি
Image

Tripura:পুলিশের সদর কার্যালয়ের নাকের ডগায় চুরি

আগরতলা, ৪ জুলাই : পুলিশ সদর কার্যালয়ের নাকের ডগায় দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগরতলা শহরের কের চৌমুহনী এলাকার একটি ঔষধের দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঔষধের দোকানের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা হাতিয়ে নিয়ে গেছে।

সোমবার সকালে স্থানীয় মানুষ ওষুধের দোকানের দরজা ভাঙ্গা দেখে মালিককে খবর দেন। দোকানের মালিক পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ওষুধের দোকানের মালিক অভিযোগ করেছেন, পাশেই সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে চোর দোকানের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে চুরি সংগঠিত করল তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।প্রসঙ্গত, কের চৌমুহনী এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। পরপর এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বসবাসকারী জনগণ এবং ব্যবসায়ীদের মধ্যে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল সন্তোষজনক নয় বলেও অভিযোগ উঠেছে। পুলিশের নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়েই চোরের দল এই ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য দাবি উঠেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top