News Flash

  • Home
  • খেলা
  • Football:ভেটারেন ফুটবল সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত
Image

Football:ভেটারেন ফুটবল সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।।ত্রিপুরা ভেটারেন্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর অফিস লেনস্থিত অ্যাসোসিয়েশনের অফিস ঘরে আজ, রবিবার বেলা সাড়ে এগারোটায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় গত ২০২১ সালের সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে ছেলেদের বিভাগের জয়কিষান ঘাসি ও মেয়েদের বিভাগের সুয়ারি দেববর্মাকে সংবর্ধিত করা হয়েছে। উল্লেখ্য, এ ধরনের বিশেষজ্ঞ ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে গঠিত ভেটারেন্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন থেকে সংবর্ধনা পেয়ে দুজন ফুটবলার-ই অত্যন্ত খুশি। পুরস্কারে উৎসাহিত দু’জন-ই আগামী দিনে আরও ভালো খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। বার্ষিক সাধারণ সভায় সচিব রঞ্জিত কুমার দেব এবং কোষাধ্যক্ষ যথাক্রমে সম্পাদকীয় প্রতিবেদন এবং বার্ষিক আয় ব্যয়ের হিসেব পেশ করলে সর্বসম্মতিক্রমে সেগুলো গৃহীত হয়। এদিকে, আগামী দিনে বহিরাজ্যে ভেটারেন্স ফুটবলারদের কোনরকম টুর্নামেন্ট হলে সেগুলোতে রাজ্য দল পাঠানো হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top