News Flash

  • Home
  • খেলা
  • Zolaibari:আন্তঃ স্কুল ক্রিকেটের ফাইনালে মঙ্গলবার জোলাইবাড়ি – বাইখোরা
Image

Zolaibari:আন্তঃ স্কুল ক্রিকেটের ফাইনালে মঙ্গলবার জোলাইবাড়ি – বাইখোরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।। চূড়ান্ত খেলা আগামী ৫ জুলাই। খেতাবি লড়াইয়ে জোলাইবাড়ি স্কুল খেলবে বাইখোরা স্কুলের বিরুদ্ধে। ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চরমে উঠছে। আন্তঃ স্কুল অনূর্ধ্ব ১৭ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। উদ্যোক্তা শান্তিরবাজার ক্রিকেট এসোসিয়েশন। চারদলীয় আসরের রাউন্ড রবীন লীগ পর্যায়ের শেষে সেরা দুই দল বাইখোরা স্কুল এবং জুলাই বাড়ি স্কুল লড়বে ফাইনালে, মঙ্গলবার। খেলা বাইখোরা স্কুল গ্রাউন্ডে। রাউন্ড রবীন লিগ পর্যায়ে দু’দলের পারস্পরিক দু’টো ম্যাচ-ই যথাক্রমে ১৮ জুন ও ৩০ জুন পরিত্যক্ত ঘোষিত হয়েছিল। প্রথমটি আউট ফিল্ডে জল লেগে থাকার কারণে এবং অপরটি প্রচন্ড বৃষ্টিতে। ডাবল লীগের হিসেবে বাইখোরা স্কুল ৬ ম্যাচের মধ্যে চারটিতে জয় এবং দুটিতে নো-রেজাল্টের কারণে কুড়ি পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। জোলাই বাড়ি স্কুলের সংগৃহীত পয়েন্ট তিন ম্যাচে জয় ও তিনটিতে নো-রেজাল্টের কারণে আঠেরো। উল্লেখ্য মহকুমার, এমনকি জেলার ক্রিকেট মহল এখন তাকিয়ে খেতাবি লড়াইয়ে কোন্ দল জয়ের হাসি, হাসে সেটাই দেখার জন্য।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top