News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় ধৃত এক, পলাতক দুই
Image

নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় ধৃত এক, পলাতক দুই

মেলাঘর, ২৯ জুন : নাবালিকা অপহরণ ও গনধর্ষন মামলায় পুলিশ এক অভিযুক্ত গ্রেফতার করেছে। 

পুলিশ মেলাঘর থানার অন্তর্গত পেট্রোল পাম্প  সংলগ্ন এলাকা থেকে সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীর হোসেন এবং তার বন্ধুরা জনৈক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ পেয়েছে। ধর্ষিতা নাবালিকা ও তার পরিবার মেলাঘর থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাতে মেলাঘর থানাতে মামলা দায়ের করা হয়। ভারতীয় ফৌজদারী দন্ডবিধি ৪১৭, ৩৪১, ৩৬৩, ৩৭৬, ৫০৬, ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলাটি হাতে নিয়ে পুলিশ তল্লাশি চালাতে শুরু করেছে।পরবর্তী সময় গোপন সংবাদের ভিত্তিতে কাকড়াবন থানার ওসি শংকর সাহার সহযোগিতায় হদ্রা বাজার থেকে মামন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আরো দুই অভিযুক্তের বাড়িতে পুলিশ তল্লাশি চালালেও এখনো পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি। কাকড়াবন থানা থেকে  মামন মিয়াকে মেলাঘর থানাতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top