News Flash

  • Home
  • খেলা
  • Football :আসামে জাতীয় ফুটবল : নিয়ম রক্ষার ম্যাচে ত্রিপুরা আজ ওড়িশার মুখোমুখি
Image

Football :আসামে জাতীয় ফুটবল : নিয়ম রক্ষার ম্যাচে ত্রিপুরা আজ ওড়িশার মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।। নিয়ম রক্ষার ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ ওড়িশা। অসমের সোনাপুরের এল এন আই টি মাঠে আজ হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের জাতীয় জুনিয়র ফুটবলে। আপাতত ৩ ম্যাচ খেলে ২টিতে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গেছে ত্রিপুরা। ফলে এই ম্যাচটি শুভেনজিৎ সিনহার দলের সামনে শুধুমাত্র নিয়মরক্ষার। তাই আজ সম্ভবত  রিজার্ভ ব্যাঞ্চের ফুটবলারদের প্রথম একাদশে খেলাতে পারেন কোচ, এমনই পরিকল্পনা চলছে। বৃহস্পতিবার হালকা অনুশীলন সেরে নেয় ত্রিপুরার ফুটবলাররা। অনুশীলন শেষে ত্রিপুরা দলের কোচ শুভেনজিৎ সিনহা টেলিফোনে বলেন,”জয় পেয়েই যেনও রাজ্যে ফিরতে পারে তা মাথায় রেখেই মাঠে নামতে বলেছি মেয়েদের। আশাকরি  আসরের শেষ ম্যাচে মেয়েরা ভালো খেলবেই। বিপক্ষ দলের কাউকে মার্কিং নয়, জ্যোনাল মার্কিংয়ে খেলবে মেয়েরা”। দাদরা এন্ড নগর হাবেলীর বিরুদ্ধে ৭-‌০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ভেঙ্গে পড়েছে ত্রিপুরার মেয়েরা। রাজ্যদলের দুই কোচ শুভেনজিৎ এবং সুশান্ত দেববর্মা আপ্রাণ চেষ্টা করছেন গোটা দলের মনোবল বাড়াতে।‌

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top