News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi : দেশের রাজধানীতে অত্যাধুনিক সুবিধা নিশ্চিত করতে নিরন্তর কাজ করছে কেন্দ্র : প্রধানমন্ত্রী
Image

PM Modi : দেশের রাজধানীতে অত্যাধুনিক সুবিধা নিশ্চিত করতে নিরন্তর কাজ করছে কেন্দ্র : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): দেশের রাজধানীতে অত্যাধুনিক সুবিধা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে চলেছে ভারত সরকার। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্প দেশকে উৎসর্গ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের রাজধানীতে বিশ্বমানের অনুষ্ঠানের জন্য অত্যাধুনিক সুবিধা, প্রদর্শনী হল থাকুক তা নিশ্চিত করতে ভারত সরকার অবিরাম কাজ করছে।” রবিবার সকালে প্রগতি ময়দান পুনঃউন্নয়ন প্রকল্পের অধীনস্ত প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পের মূল টানেল এবং পাঁচটি আন্ডারপাস দেশকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী, পরে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর নিরীক্ষণও করেছেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আধুনিক পরিকাঠানোর সুন্দর উপহার পেল দিল্লি। এত অল্প সময়ের মধ্যে ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর তৈরি করা সহজ ছিল না। যে রাস্তার চারপাশে এই করিডোর তৈরি করা হয়েছে তা দিল্লির ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে একটি।” প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের রাজধানীতে বিশ্বমানের অনুষ্ঠানের জন্য অত্যাধুনিক সুবিধা, প্রদর্শনী হল থাকুক তা নিশ্চিত করতে ভারত সরকার অবিরাম কাজ করছে।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “বিগত ৮ বছরে দিল্লি-এনসিআর-এর সমস্যা সমাধানে অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছি আমরা। বিগত ৮ বছরে দিল্লি-এনসিআর-এ মেট্রো পরিষেবা ১৯৩ কিলোমিটার থেকে ৪০০ কিলোমিটারে প্রসারিত করা হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে চলার, সবাইকে আস্থার সঙ্গে যুক্ত করার, সবার প্রচেষ্টার একমাত্র উপায় গতিশক্তি মাস্টারপ্ল্যান। কোনও প্রকল্পই যেন বিলম্বিত না হয়, সব বিভাগকে মিলেমিশে কাজ করতে হবে, প্রতিটি বিভাগেই সম্পূর্ণ তথ্য থাকতে হবে, এই ভাবনা থেকেই গতিশক্তি তৈরি করা হয়েছে।”

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top